বিরামপুর (দিনাজপুর) সংবাদদাতা
বিরামপুরে মাদ্রাসা পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে দুই শিক্ষার্থী এবং তাদের সহযোগিতা করার অভিযোগে দুই শিক্ষককে বহিষ্কার করা হয়েছে। শনিবার উপজেলার চাঁদপুর ফাজিল মাদ্রাসার পরীক্ষা কেন্দ্রে ইংরেজি বিষয়ে পরীক্ষা চলাকালে তাদের বহিস্কার করা হয়।
কেন্দ্র সচিব আ ছ ম হুমায়ন কবির জানান, পরীক্ষা চলাকালে অসদুপায় অবলম্বন করার কারণে চতুরপুর দাখিল মাদ্রাসার একজন এবং বিরামপুর পৌরসভা দাখিল মাদ্রাসার এক শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়।
অপরদিকে ওই ছাত্রদের নকলে সহয়তা করার অপরাধে আয়ড়া দাখিল মাদ্রাসার একজন এবং চড়াইভিটা পিকে দাখিল মাদ্রাসার একজন শিক্ষককে কেন্দ্র থেকে বহিষ্কার করা হয়।