ভাঙ্গা (ফরিদপুর) সংবাদদাতা
ফরিদপুরের ভাঙ্গায় এসএসসি পরীক্ষায় বহিষ্কার হয়ে অনিক মন্ডল নামের এক পরীক্ষার্থী বিষপানে আত্মহত্যা করেছে। সে ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার আজিমনগর ইউনিয়নের ঈশ্বর্দী গ্রামের অমুল্য মন্ডলের পুত্র।
গত বৃহস্পতিবার কাজী ওয়ালীউল্লাহ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ইংরেজি ২য় পত্র পরীক্ষা চলাকালে নকল করার অপরাধে তাকে বহিষ্কার করা হয়।
জানা যায়, বহিষ্কারের পর গভীর রাত হলেও সে বাড়ি ফেরে নি। পরিবারের এক পর্যায়ে অনিক পুর্বে থেকেই বিষপান করে বাড়িতে প্রবেশ করে। পরিবারের লোকজন তাকে প্রথমে উপজেলা হাসপাতাল ও পরে সেখানে অবস্থার অবনতি হলে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে সেখানে শুক্রবার রাতে সে মারা যায়।
শনিবার দুপুরে ফরিদপুর কোতয়ালী থানা পুলিশ তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করে।