মহেশপুরের ক্লিনিকে ভুল অপারেশনে প্রসূতির মৃত্যু

মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা

ঝিনাইদহের মহেশপুর উপজেলার একটি প্রাইভেট ক্লিনিকে আবারো ভুল অপারেশনে এক প্রসূতির মৃত্যু হয়।

জানা যায়, শুক্রবার রাতে উপজেলার গাড়াপোতা গ্রামের জাহাঙ্গীর আলমের স্ত্রী কামরুন্নাহার(২৫) এর প্রসব বেদনা উঠলে সিজার করানোর জন্য তাকে ভৈরব মডার্ন ক্লিনিকে ভর্তি করা হয়। ক্লিনিকের মালিক রাতে নিজে ডাক্তার সেজে অপারেশন করে, ফলে প্রচুর রক্ত ক্ষরণে প্রসূতির মৃত্যু হয়। সংবাদ পেয়ে ভৈরবা পুলিশ ফাঁড়ির ইনচার্জ আকবর আলী তাকে পুলিশ হেফাজতে নেয়।

উল্লেখ্য মডার্ন ক্লিনিকে ইতোপূর্বে একাধিক প্রসূতি ও নবজাতকের মৃত্যুর ঘটনার রেকর্ড আছে।