শুক্রবার বিকেলে অভিনেতা অক্ষয় এবং তার পরিবারের সদস্যরা (স্ত্রী টুইঙ্কল, ছেলে আরভ এবং মেয়ে নিতারা) ইংল্যান্ডে গেলেন। এই সপ্তাহের শুরুতে মায়ের অসুস্থতার খবরে ইংল্যান্ডে শ্যুটিং ফেলে দেশে ফিরেছিলেন অক্ষয়। তার মা অরুণা ভাটিয়াকে ভর্তি করা হয়েছিল হিরানন্দানি হাসপাতালের আইসিইউ বিভাগে এবং বুধবার সকালে সেখানেই তার মৃত্যু হয়।
মায়ের মৃত্যুর পরদিনই ছিল অক্ষয়ের জন্মদিন৷ বৃহস্পতিবার ৫৪ বছর বয়স পূর্ণ করেন তিনি। মাকে নিয়ে সেদিন সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি লেখেন, ‘‘এই ভাবে কোনওদিন চাইনি, কিন্তু আমি জানি মা নিশ্চয়ই উপর থেকে আমার জন্য হ্যাপি বার্থডে গাইছেন! আপনাদের সকলের সমবেদনার জন্য ধন্যবাদ৷ জীবন এগিয়ে চলে।’’
এ বছরের শুরুতে তিনি শ্যুটিং করেন ‘আটরঙ্গী রে’ ছবিতে। এই ছবিতে অক্ষয়ের সঙ্গে অভিনয় করেছেন সারা আলি খান এবং ধনুষ। পাশাপাশি, তাকে দেখা যাবে ‘বচ্চন পাণ্ডে’ ছবিতেও। এ ছাড়াও অক্ষয় অভিনয় করছেন ‘পৃথ্বীরাজ’ ছবিতে। এই ছবি পৃথ্বীরাজ চহ্বানের বায়োপিক। অক্ষয় কুমার অভিনীত, রোহিত শেট্টী পরিচালিত ‘সূর্যবংশী’ ছবিরও এ বছরই মু্ক্তি পাওয়ার কথা। গত বছর জানা গিয়েছে আরও দু’টি ছবিতে অভিনয় করছেন অক্ষয়। ‘রক্ষা বন্ধন’ এবং ‘রাম সেতু’ নামের সেই দুইটি ছবিরও এই বছরই মুক্তি পাওয়ার কথা৷ ব্যস্ততার মধ্যে থাকতে হয় তাকে।
লন্ডনে ‘সিন্ডারেলা’ ছবির শ্যুটিং করছিলেন অক্ষয় কুমার। ২০১৯ সালে মু্ক্তি পাওয়া তেলুগু থ্রিলার ‘রক্ষাসুড়ু’-র রিমেক হল এই ‘সিন্ডারেলা’। ছবির প্রযোজক বাসু ভগনানী, পরিচালক রঞ্জিত এম তিওয়ারি।
ইত্তেফাক/এফএস