হিটলারের চিত্রকর্ম নিলামে উঠেছে

এএফপি

জার্মান নািস নেতা অ্যাডলফ হিটলারের আঁকা পাঁচটি চিত্রকর্ম নিলামে উঠছে। জার্মানির নুরেমবার্গে এ নিলাম অনুষ্ঠিত হচ্ছে। নািস যুগের স্মারকের এমন রমরমা বাজার দেখে দেশটিতে ব্যাপক ক্ষোভ সৃষ্টি হয়েছে। নুরেমবার্গের মেয়র উলরিখ ম্যালি এ নিলাম আয়োজনের নিন্দা প্রকাশ করে বলেছেন, ‘এটা অরুচিকর।’

ওয়েইডলের নামক নিলাম প্রতিষ্ঠান নুরেমবার্গে এই ‘বিশেষ নিলামের’ আয়োজন করেছে। নুরেমবার্গ হচ্ছে সেই শহরে, যেখানে ১৯৪৫ সালে নািস যুদ্ধাপরাধীদের বিচারের মুখোমুখি করা হয়। নিলামে থাকবে হিটলারের ব্যবহূত এই বেতের চেয়ারটিও। চেয়ারের হাতলের নিচে বেত দিয়ে বোনা রয়েছে নািস প্রতীক। জার্মানিতে নািস প্রতীক প্রদর্শন অবৈধ। তবে শিক্ষামূলক বা ঐতিহাসিক মূল্য রয়েছে এমন ক্ষেত্রে এই বিধিনিষেধ প্রযোজ্য নয়। এর আগে ২৫ জানুয়ারি হিটলারের তিনটি ছবি নিলামে বিক্রির কথা ছিল। তবে ছবিগুলো ভুয়া সন্দেহে এক দিন আগে ওই নিলাম স্থগিত করা হয়।

রের এই ছবিগুলো সংগ্রাহকদের উচ্চমূল্যে কেনার আগ্রহ নিয়ে ক্ষোভ রয়েছে অনেকের মধ্যে। মিউনিখে সেন্ট্রাল ইনস্টিটিউট ফর আর্ট হিস্টোরির স্টেফান ক্লিনেন ক্ষোভ প্রকাশ করে বলেন, নািসর সঙ্গে সম্পৃক্ত এসব বাণিজ্য দীর্ঘদিন ধরে চলে আসছে। প্রতিবারই এ নিয়ে গণমাধ্যমে চাঞ্চল্য হয় এবং যেগুলো তারা নিয়ে আসে তার দাম বাড়তে থাকে। ব্যক্তিগতভাবে এ বিষয়টি তার বিরক্তিকর লাগে বলে তিনি মন্তব্য করেন। তার মতে, হিটলার ছিলেন শৌখিন চিত্রকর। তাই তার আঁকা চিত্রকর্মগুলো প্রকৃত কি না, তা যাচাই করা কঠিন।