তিউনিশিয়ায় হামলার দায়ে ৭ জিহাদির যাবজ্জীবন

এএফপি

তিউনিশিয়ার একটি আদালত সাত জিহাদিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে। ২০১৫ সালে একটি জাদুঘর ও সমুদ্র সৈকতে হামলা চালানোর দায়ে তাদের এ সাজা দেওয়া হয়। এসব হামলায় পর্যটকসহ অনেকের প্রাণহানি ঘটে।

শনিবার প্রসিকিউটররা জানান, দুই মামলায় পৃথকভাবে বিচার করা হয়। প্রসিকিউশন মুখপাত্র সোফিয়েনি স্লিতি জানান, আদালত আরো কয়েকজন আসামিকে ছয় থেকে ১৬ বছরের কারাদণ্ড দিয়েছে।