পাকিস্তানে সরকারবিরোধী পোস্ট দেওয়ায় এক সাংবাদিককে আটক করা হয়েছে। পাকিস্তানের নিরাপত্তা বাহিনী জানিয়েছে, বেসরকারি ডিন টিভির সাংবাদিক রিজওয়ান রাজি সরকার, বিচার বিভাগ এবং গোয়েন্দা সংস্থা নিয়ে সোশ্যাল মিডিয়ায় নেতিবাচক পোস্ট দিয়েছিলেন। সাংবাদিকের পুত্র ওসামা বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে, তার বাবা শনিবার সকালে এক বন্ধুকে বিদায় জানাতে বাইরে যান। বন্ধু চলে যাওয়ার পর কালো একটি গাড়িতে আসা অজ্ঞাত ব্যক্তিরা তাকে তুলে নিয়ে যায়। ওসামা গাড়ির পেছনে দৌঁড়ালেও ধরতে ব্যর্থ হয়। এর আগেও টুইটারে পোস্ট দেওয়ায় রিজওয়ানকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল।