ধামরাই (ঢাকা):নিরাপদ সড়ক নিশ্চিত করার লক্ষ্যে ঢাকার ধামরাইয়ে ‘নিসচা’ ধামরাই শাখার উদ্যোগে উপজেলার বিভিন্ন স্থানে পালিত হচ্ছে নানান কর্মসূচি। তারা ফুট ওভারব্রিজ ব্যবহারে পথচারীদের উদ্বুদ্ধ করছে, বিতরণ করছে এ সংক্রান্ত লিফলেট এবং ফুট ওভারব্রিজ ব্যবহারকারীদের হাতে রজনীগন্ধার স্টিক তুলে দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছে। গত শুক্রবার নিসচার সভাপতি নাহিদ মিয়া অন্যদের সঙ্গে নিয়ে ঢাকা-আরিচা মহাসড়কে বাথুলী বাসস্ট্যান্ডে পথচারীদেরকে ফুট ওভারব্রিজ ব্যবহারে উদ্বুদ্ধকরণ কর্মসূচি পালন করেন। তবে এ কর্মসূচি চলাকালেও কিছু কিছু নির্বোধ পথচারীকে সুউচ্চ ডিভাইডার ডিঙ্গিয়ে মহাসড়ক পার হতে দেখা যায় — ইত্তেফাক