রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) :রূপগঞ্জে শনিবার সকালে স্বদেশ সেন্ট্রাল হাসপাতাল এন্ড ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন হয়েছে। উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তারাব পৌরসভার মেয়র হাসিনা গাজী। বিশেষ অতিথি ছিলেন প্রখ্যাত ইতিহাসবিদ অধ্যাপক ড. সৈয়দ আনোয়ার হোসেন, এ্যাপোলো হাসপাতালের ডিপার্টমেন্ট অব ক্লিনিক্যাল এন্ড ইন্টারভ্যানশনাল কার্ডিওলজি অধ্যাপক শাহাব উদ্দিন তালুকদার, চিত্রনায়ক ওমরসানী, স্বদেশ সেন্ট্রাল হাসপাতালের চেয়ারম্যান সাহিদা আক্তার, ব্যবস্থাপনা পরিচালক শরিফ হোসেন, পরিচালক রকিব হোসেন, আলহাজ্ব নুরুজ্জামান ভুঁইয়া, সুরুজ্জামান ভুঁইয়া, তানসেন প্রমুখ —ইত্তেফাক