একুশের নতুন বই

কীর্তিময়ী নারী

পাণ্ডুলিপি

প্রচ্ছদ: ধ্রুব এষ। মূল্য: ২০০ টাকা

 

রাণী ভবানী, রাসসুন্দরী দাসী, নওয়াব ফয়জুন্নেসা চৌধুরাণী, স্বর্ণকুমারী দেবী, কামিনী রায়, মনোরমা বসু, কল্পনা দত্ত, নূরজাহান বেগম, জাহানারা ইমাম, শেখ ফজিলাতুননেছা মুজিব—এই ১০ নারীর জীবনসংগ্রাম ও অবদানের কথা লেখা হয়েছে এই বইতে—হাজার প্রতিকূলতার মধ্যেও যাঁরা শাসক, লেখক, সাংবাদিক, রাজনীতিক, বিপ্লবী, সমাজসংস্কারক হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিলেন। তাঁদের জীবন ও সাধনার পটভূমি আলাদা হলেও সকলেই তাঁরা নিজের নিজের মতো সমাজের সমকালীন বাস্তবতা ও নারীজীবনের কথিত সীমাবদ্ধতার বিরুদ্ধে লড়াই করেছেন। আর এর মাধ্যমে তাঁরা সহায়তা করেছেন নারীদের অবস্থার পরিবর্তন তথা সামগ্রিকভাবে সমাজের অগ্রগমনে। এভাবে তাঁরা ভবিষ্যত্কালের মানুষের জন্য অনুপ্রেরণাদায়ী দৃষ্টান্ত হয়ে উঠেছেন। সেদিক থেকে তাঁদের জীবনী পাঠের মূল্য ও গুরুত্ব অপরিসীম।