মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হোক আজকের প্রজন্ম এই স্ল্লোগানে আগামী ৫ ডিসেম্বর থেকে মানিকগঞ্জে শুরু হচ্ছে মুক্তিযুদ্ধের বিজয় মেলা।
স্থানীয় বিজয় মেলা মাঠে অনুষ্ঠিত এই মেলা চলবে ২৫ ডিসেম্বর পর্যন্ত। এবার মেলা উদযাপন কমিটিতে জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট গোলাম মহীউদ্দীন চেয়ারম্যান এবং সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার তোবারক হোসেন লুডু। ইতোমধ্যে বিভিন্ন সাব কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার থেকে বিজয় মেলা উদযাপন কমিটির অস্থায়ী কার্যালয় (রেডক্রিসেন্ট সোসাইটি অফিস) চালু করা হয়েছে। এখান থেকেই মেলায় স্টল বরাদ্দ দেওয়া হবে। গোলাম মহীউদ্দীন জানান, এবারের মেলাকে সুন্দর ও সার্থক করতে ব্যাপক পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। বিগত সময়ের চেয়ে এবারে অনেক জমজমাট মেলা হবে বলে আশা করা যাচ্ছে।