বিনোদন ডেস্ক
কৃতি শ্যানন ও সুশান্ত রাজপুতের প্রেমের গুঞ্জন বলিউডে নতুন নয়। শুধু প্রেমের গুঞ্জন নয়, তাদের প্রেমের বিচ্ছেদ নিয়েও পানি বেশ ঘোলা হয়েছিল। আবারো হয়তো এই দুই তারকা পুরোনো সম্পর্কে ফিরেছেন। এমনটাই গুঞ্জন রটেছে নতুন করে। সম্প্রতি এক বিয়ের অনুষ্ঠানে দু’জনকে একসাথে দেখা যাওয়ার পর থেকে এমন গুঞ্জন নতুন করে রূপ নিয়েছেন বলিউড পাড়ায়। তবে প্রেমের বিষয়টি পুরোটা অস্বীকার করলেন কৃতি। সম্প্রতি এক সাক্ষাত্কারে এই বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘সুশান্ত আমার শুধুই বন্ধু। এর বাইরে যারা আমাদের সম্পর্ককে বিভিন্ন তকমা দিতে চান তাদের জন্য এটি হতাশা বার্তা। আমরা একসাথে কাজ করেছি। সেখান থেকে পরিচয় ও ভালো একটি সম্পর্ক। এটি খুব স্বাভাবিক একটি বিষয়। এখানে গুঞ্জন রটানো খুবই দুঃখজনক।’
কৃতি বর্তমানে ব্যস্ত রয়েছেন তার নতুন সিনেমা ‘লুকা চুপি’ নিয়ে। সেখানে কার্তিক আরিয়ানের সাথে জুটি বেঁধেছেন তিনি। সিনেমাটির ট্রেলর প্রকাশের পর থেকে বেশ আলোচনাও সৃষ্টি হয়েছে। কৃতি এ প্রসঙ্গে বলেন, ‘নতুন সিনেমাটি নিয়ে আমি বেশ আশাবাদী। নতুন একটি ধামাকা হতে যাচ্ছে।’