ঢাকায় আবারো স্টার সিনেপ্লেক্সের নতুন শাখা

বিনোদন রিপোর্ট

 

সম্প্রতি রাজধানীর ধানমন্ডির সীমান্ত সম্ভারে নতুন শাখা চালু করেছে স্টার সিনেপ্লেক্স।

আবারো রাজধানীর সিনেপ্রেমীদের জন্য সুখবর দিয়েছে স্টার সিনেপ্লেক্স। এবার মিরপুরে নির্মাণ করা হচ্ছে মাল্টিপ্লেক্স। বিষয়টি নিশ্চিত করেছেন স্টার সিনেপ্লেক্সের মিডিয়া মার্কেটিং বিভাগের সিনিয়র ম্যানেজার মেজবাহ উদ্দিন আহমেদ।

অন্যদিকে মহাখালীর সিনেপ্লেক্সটির বিষয়ে চুক্তি স্বাক্ষরিত হয়েছে। পাশাপাশি রাজধানীর উত্তরা ও পূর্বাচলে স্টার সিনপ্লেক্সের চেইন চালুর পরিকল্পনা রয়েছে।

মিরপুরে স্টার সিনপ্লেক্সের চেইন চালু হবে ২ নম্বর সেকশনের সনি সিনেমা হলের নতুন নির্মিত ভবনে। স্টার সিনেপ্লেক্সের মিডিয়া মার্কেটিং বিভাগের সিনিয়র ম্যানেজার মেজবাহ উদ্দিন আহমেদ বলেন, ‘আমাদের ঢাকা ও ঢাকার বাইরে কয়েকটি শাখা করার পরিকল্পনা রয়েছে। সেই অনুযায়ী আমরা এগুচ্ছি। স্টার সিনেপ্লেক্সের নতুন এই শাখায় আন্তর্জাতিকমানসম্পন্ন নান্দনিক পরিবেশ, সর্বাধুনিক প্রযুক্তি সম্বলিত অ্যাটমস ডলবি সাউন্ড সিস্টেম, সিলভার স্ক্রিনসহ একটি পূর্ণাঙ্গ মাল্টিপ্লেক্সের সব ধরনের সুবিধা থাকবে।’