আড়াইহাজারে মাদক ব্যবসায়ী গ্রেফতার

আড়াইহাজার থানা পুলিশ শীর্ষ মাদক ব্যবসায়ী সোহেলকে (২৮) গ্রেফতার করেছে। শনিবার ভোরে উপজেলার দুপ্তারা ইউনিয়নের গির্দা গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সোহেল ওই গ্রামের নূরুল ইসলামের ছেলে। আড়াইহাজার থানার ওসি আক্তার হোসেন জানান, সোহেলের বিরুদ্ধে থানায় একাধিক মাদক মামলা রয়েছে।