কালীগঞ্জে ট্রাক ও কাভার্ডভ্যান মালিক সমিতির কমিটি গঠন

গাজীপুরের কালীগঞ্জে ট্রাক ও কাভার্ডভ্যান মালিক সমিতির কমিটি গঠন করা হয়েছে। এতে মো. মনিরুল আলমকে সভাপতি ও ইকবাল হোসেন ভূঁইয়াকে সাধারণ সম্পাদক করে কালীগঞ্জ উপজেলা ট্রাক ও কাভার্ডভ্যান মালিক সমিতির ২৩ সদস্যের কমিটি গঠন করা হয়। শনিবার সকালে গাজীপুর জেলা ট্রাক ও কাভার্ডভ্যান মালিক সমিতির সভাপতি মো. সাহাবউদ্দিন ও সাধারণ সম্পাদক আজাদ হোসেন স্বাক্ষরিত চিঠিতে নতুন এ কমিটিকে আগামী তিন বছরের জন্য দায়িত্ব দেওয়া হয়।