স্পোর্টস রিপোর্টার
গতকাল মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে অনুষ্ঠিত গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স প্রথম বিভাগ হকি লিগে ব্যাচেলার্স ৪-০ গোলে শিশু কিশোর সংঘকে হারিয়েছে। নাইমুর, মোজাম্মিল হক, খাজা তৈয়ব রেজা ও হারভির সিং গোল করেন। হকি স্টেডিয়ামে অনুষ্ঠিত দিনের প্রথম খেলায় পিডব্লিউডি ১-০ গোলে কম্বাইন্ডকে হারিয়েছে। পরিমল গোল করেন। আজকের খেলা ঃ শান্তিনগর ক্লাব ও দিলকুশা। ফরাশগঞ্জ ও মুক্ত বিহঙ্গ তরুণ সংঘ। ১টা ৩০ ও ৩টা ৩০, হকি স্টেডিয়াম।