রঙ্গরস

৮০ বছরের এক বিবাহিত যুগলকে জিজ্ঞেস করলাম, আপনারা এত ফিট কী করে?

আমরা ঠিক করেছিলাম যে আমাদের মধ্যে ঝগড়া হলে যে দোষ করবে সে ৭ কিলোমিটার হাঁটবে; আর তুমি তো জানোই তোমার কাকি কোনো দোষ করে না—তাই আমি মাসে প্রায় ২৬ দিন ৭ কিলেমিটার হাঁটি বলে এত ফিট।

সে বুঝলাম, কিন্তু কাকিমা এত ফিট?

অবাক হওয়ার কী আছে? সে আমার পিছন পিছন হাঁটে সত্যি আমি হাঁটি কি না সেটা দেখতে!