কোটালীপাড়ায় বিশ্বকর্মা পূজায় নৌকা বাইচ

কোটালীপাড়া (গোপালগঞ্জ) সংবাদদাতা

বিশ্বকর্মা পূজা উপলক্ষ্যে কোটালীপাড়ায় নৌকা বাইচ অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার বিকালে উপজেলার কালিগঞ্জের বাবুর খালে এ নৌকা বাইচ অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন জেলার শতাধিক নৌকা অংশ নেয়। কলাবাড়ী গ্রামের গৃহিণী বিউটি ওঝা বলেন, বাইচ উপলক্ষ্যে বাড়িতে বাড়িতে আত্মীয়স্বজনরা আসে। ভালো খাবারের আয়োজন করা হয়। মিলে মিশে সবাই আনন্দ উপভোগ করি। কলাবাড়ী ইউপি চেয়ারম্যান মাইকেল ওঝা বলেন, এ অঞ্চলে বিশ্বকর্মা পূজা উপলক্ষ্যে নৌকা বাইচের মধ্য দিয়ে মৌসুমের বাইচের সূচনা হয়। এ নৌকা বাইচ নির্দিষ্ট কেউ আয়োজন করেন না। মনের খোরাক মেটাতে স্থানীয়রা নৌকা বাইচ করে থাকেন।