ইত্তেফাক রিপোর্ট
বাণিজ্য সহজীকরণের সূচকে বিশ্বব্যাপী বাংলাদেশের অবস্থান তলানিতে। বাণিজ্য সহজীকরণ করতে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) শুল্ক বিভাগের আধুনিকায়নে কিছু পদক্ষেপ চলমান রয়েছে। এসব পদক্ষেপ বাস্তবায়নে সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দিয়েছে যুক্তরাষ্ট্রের সহযোগিতা সংস্থা ইউএসএআইডি। গত বৃহস্পতিবার রাজধানীর গুলশানে একটি হোটেলে আমদানি-রপ্তানি বাণিজ্যের সঙ্গে সংশ্লিষ্টদের নিয়ে আয়োজিত এক কর্মশালায় ইউএসএআইডি’র পক্ষ থেকে এসব কথা বলা হয়। ঢাকা কাস্টম হাউজের কমিশনার আব্দুল মান্নান শিকদারের সভাপতিত্বে ওই কর্মশালায় প্রধান অতিথি ছিলেন এনবিআর সদস্য খন্দকার আমিনুল করিম।