বিদেশি বিনিয়োগকারীদের মূলধন বৃদ্ধি বিএসইসি’র অনুমোদন লাগবে না

ইত্তেফাক রিপোর্ট

এখন থেকে বিদেশি বিনিয়োগকারীদের মূলধন বাড়াতে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমোদন লাগবে না। ১০০ কোটি টাকা পর্যন্ত বিনা অনুমোদনে করা যাবে। গত ২৮ নভেম্বর এ বিষয়ে একটি গেজেট প্রকাশ করেছে সরকার।

এদিকে প্রাইভেট সেক্টর ডেভেলপমেন্ট পলিসি কো-অর্ডিনেশন কমিটির ১১তম সভা সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে। সেখানে বেসরকারি খাত উন্নয়নের বিষয়ে বিভিন্ন সিদ্ধান্ত হয়েছে। সভায় জানানো হয় যে, বিদেশি বিনিয়োগকারীদের জন্য পরিশোধিত মূলধন বৃদ্ধির ক্ষেত্রে আবেদন প্রাপ্তির সঙ্গে সঙ্গে বিএসইসি নিয়ম মেনে তা অনুমোদন দিয়েছে। এক্ষেত্রে ইস্যু অব ক্যাপিটাল রুলস-২০০১ এর নির্ধারিত সময়ের চেয়ে স্বল্পতম সময়ে অনুমোদন দেওয়া হয়। বর্তমানে বিদেশি বিনিয়োগ সংক্রান্ত মূলধন উত্তোলনের কোনো আবেদন বিএসইসিতে অনিষ্পন্ন নেই।