হেফাজত নেতা রিজওয়ান রফিকী গ্রেফতার

ইত্তেফাক রিপোর্ট

হেফাজতে ইসলামের নেতা মুফতি রিজওয়ান রফিকীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। রাজধানীতে হেফাজতের তাণ্ডবের ঘটনায় গ্রেফতার নেতাদের উসকানি দেওয়ার অভিযোগে শুক্রবার রাতে মুগদা এলাকা থেকে তাকে গ্রেফতার করে ডিবি মতিঝিল বিভাগ।

ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) এ কে এম হাফিজ আক্তার জানান, মতিঝিল, পল্টন ও বায়তুল মোকাররম এলাকায় হেফাজতের তাণ্ডবের ঘটনায় যেসব নেতা গ্রেফতার হয়েছেন তাদের উসকানিমূলক কথা বলে প্রভাবিত করত হেফাজতের এ নেতা। এ কারণেই তাকে গ্রেফতার করা হয়েছে। তাকে রিমান্ডে নেওয়ার আবেদন করা হবে কি না, সে সম্পর্কে পরবর্তী সময়ে বিস্তারিত জানানো হবে।