বাবাসহ তিনজন গ্রেফতার
দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতা
দাউদকান্দিতে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে শেকল দিয়ে গাছের সঙ্গে বেঁধে শাহীন নামের এক যুবককে পিটিয়ে মারাত্মকভাবে জখম করার অভিযোগ পাওয়া গেছে। এলাকাবাসী পুলিশকে খবর দিলে ঘটনাস্থল থেকে আহতাবস্থায় শাহীনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে (গৌরীপুর) ভর্তি করা হয়। পুলিশ এ ঘটনায় শাহীনের বাবাসহ ৩ জনকে আটক করে।
আহত শাহীন (৩৩) উপজেলার সুন্দুলপুর গ্রামের (পূর্বপাড়া) সেলিম মিয়ার ১ম স্ত্রীর ছেলে। শনিবার রাতে দাউদকান্দি মডেল থানায় সত্ ভাই ও বাবাসহ ৯ জনের নামে লিখিত অভিযোগ করেন আহত শাহীনের মামা মনসুর আলী। অভিযোগ পাওয়ার পর গত বুধবার রাতেই বাবা সেলিম মিয়া (৬০), সত্ ভাই সাইফুল ও তার স্ত্রী শিরিনা আক্তারকে আটক করে পুলিশ। রবিবার তাদের জেল হাজতে প্রেরণ করে মডেল থানা পুলিশ।
দাউদকান্দি মডেল থানার ওসি আলমগীর হোসেন জানান, এ ঘটনায় অভিযোগ পাওয়ার পর শনিবার রাতে শাহীনের বাবা, সত্ ভাই ও ভাবিসহ ৩ জনকে আটক করা হয়েছে।