ইত্তেফাক ডেস্ক
মিয়ানমারে অং সান সু চির দুর্নীতির বিচার শুরু হবে আগামী পহেলা অক্টোবর। তার আইনজীবী দলের সদস্য খিন মং জ জানিয়েছেন, শুক্রবার সু চির দুর্নীতির বিচার শুরু হবে। নাইপিদোর আদালতে বিশেষ আদালতে প্রতি শুক্রবার এই বিচার চলবে। গত পহেলা ফেব্রুয়ারি সামরিক বাহিনীর হাতে ক্ষমতাচ্যুত হওয়ার সু চির গৃহবন্দি আছেন। তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে বিচার চলছে। —আলজাজিরা