‘আমি এমপি নই, সেবক হিসেবে থাকতে চাই’

শরিয়তপুর-১ আসনের সংসদ সদস্য এবং বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য মো. ইকবাল হোসেন অপু বলেছেন, আমি এমপি নই সেবক হিসেবে থাকতে চাই। তারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছে। তাই আওয়ামী লীগ ও শেখ হাসিনার একজন ক্ষুদ্র কর্মী হিসেবে জনগণের সকল সুখ দুঃখে পাশে থাকার চেষ্টা করি। 

রবিবার (১৯ সেপ্টেম্বর) শরীয়তপুরে সদরে আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, শরীয়তপুরবাসী বঙ্গবন্ধু ও শেখ হাসিনাকে মনেপ্রাণে বিশ্বাস করে, ভালোবাসে। দেশের মানুষের আস্থা ও ভালোবাসার প্রতীক শেখ হাসিনা। তাই সাধারণ মানুষের সঙ্গে আওয়ামী লীগের নিবিড় সম্পর্ক রয়েছে। প্রতিটা মানুষের সুখ দুঃখে পাশে থেকে  সহযোগিতা করা আওয়ামী লীগের নেতাকর্মী দায়িত্ব বলে আমি মনে করি।

এসময় শরীয়তপুর পালং-জাজিরার আওয়ামী লীগসহ ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ইত্তেফাক/এমএএম