চন্দনাইশে দেদারছে বিক্রি হচ্ছে নিষিদ্ধ গাইড বই!

 চন্দনাইশ (চট্টগ্রাম) সংবাদদাতা

শিক্ষা মন্ত্রণালয়ের বিধি-নিষেধ সত্ত্বেও চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার বিভিন্ন লাইব্রেরি স্কুল শিক্ষার্থীদের জন্য তৈরি করা গাইড বইয়ে সয়লাব হয়ে পড়েছে। লাইব্রেরিগুলোতে প্রকাশ্যে বিভিন্ন শ্রেণির গাইড বই বিক্রি হচ্ছে। কোনো ধরনের তদারকি না থাকায় দোকানিরা নিষিদ্ধ এসব গাইড বই দোকানে বিক্রির জন্য সাজিয়ে রাখছেন। এ ছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা শিক্ষার্থীদেরকে এ গাইড বই কেনার জন্য আগ্রহী করে তুলছেন বলেও অভিযোগ দীর্ঘদিনের। শিক্ষার্থীরাও সহজে পরীক্ষায় পাস করার আশায় গাইড বইয়ের দিকে ঝুঁকে পড়ছে। এ সুবাদে কতিপয় অসাধু ব্যক্তি নিষিদ্ধ গাইড বিক্রি করে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছে!

চন্দনাইশ উপজেলার ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হাছন আল মামুন জানান, আমাদের হাতে কোনো ক্ষমতা না থাকায় এ ব্যাপারে কিছুই করতে পারছি না।

 

 

০