তথ্যপ্রযুক্তি ডেস্ক
ম্প্রতি লংকাবাংলা ফাইন্যান্স এর হেড অব কার্ডস, মো. মিনহাজ উদ্দিন এবং পাপড়ি.কম এর সিইও এবং কো-ফাউন্ডার কাজী ফৌজিয়া হোসেন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর করেন। এই চুক্তির মাধ্যমে লংকাবাংলা ফাইন্যান্স-এর ক্রেডিট কার্ড ব্যবহারকারিগণ ই-কমার্সের মাধ্যমে পাপড়ি.কম থেকে উপহার সামগ্রী ক্রয়ের ক্ষেত্রে সারা বছর ১৫% ডিসকাউন্ট এবং ভ্যালেন্টাইন্স উপলক্ষে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত ২০% ডিসকাউন্ট উপভোগ করতে পারবেন। লংকাবাংলা ফাইন্যান্স এর হেড অব সেলস এবং মার্চেন্ট রিলেশনশিপ, খাজা ওয়াছিউল্লাহ, প্রিন্সিপাল অফিসার, মো. আব্দুল জলিল খান, সিনিয়র অফিসার মো. সফিকুল হাসান এবং পাপড়ি.কম এর সিফও, নাজমুস সাকিবসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।