সাঁথিয়া (পাবনা) সংবাদদাতা
সাঁথিয়ায় ইছামতি নদীতে চলছে ১০ দিনব্যাপী নৌকাবাইচ। শনিবার সাঁথিয়া পৌরসভার আয়োজনে এ নৌকাবাইচ শুরু হয়। এদিন পৌরসভার মেয়র মাহবুবুল আলম বাচ্চুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে শেখ রাসেল নৌকাবাইচ প্রতিযোগিতার উদ্বোধন করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ অ্যাডভোকেট শামসুল হক টুকু এমপি। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম জামাল আহম্মেদ, বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য অ্যাডভোকেট আশিফ শামস রঞ্জন, সাবেক মেয়র মিরাজুল ইসলাম প্রামাণিক, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি হাসান আলী খান প্রমুখ।