পাংশা (রাজবাড়ী) সংবাদদাতা
পাংশায় জলাবদ্ধতায় ভোগান্তি পোহাতে হচ্ছে পৌরসভার তিনটি এলাকার প্রায় ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৩০০ পরিবারকে। প্রতি বর্ষায় পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বাংলাপাড়া, বৈরাগীপাড়া ও ওয়ালটন মোড় নামক তিনটি এলাকায় এ জলাবদ্ধতা সৃষ্টি হয়। এতে তারা বিশুদ্ধ খাবার পানিসহ বিভিন্ন জটিলতায় ভুগেন। ঐ ওয়ার্ডের কাউন্সিলর মো. বাদশা মন্ডল বলেন, এলাকার সবাই যদি ড্রেনেজ ব্যবস্থার জন্য নিজ নিজ জায়গা ছেড়ে দেয় তাহলে একটা ব্যবস্থা গ্রহণ করা সম্ভব। এ বিষয়ে পাংশা পৌর মেয়র ওয়াজেদ আলী মণ্ডল বলেন, এই এলাকাবাসীর জলাবদ্ধতা নিরসনে অনেক বার কথা বলেছি। আমরা ড্রেন করতে চাইলেও স্থানীয়রা জায়গা দিতে চায় না।