ধামরাইয়ে বিদ্যুত্স্পৃষ্টে যুবকের মৃত্যু

ধামরাই (ঢাকা) সংবাদদাতা

ঢাকার ধামরাইয়ে এলজিইডির একটি প্রকল্পে কাজ করার সময় বিদ্যুত্স্পৃষ্ট হয়ে আইয়ুব    আলী (২১) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার বিকালে উপজেলার কুশুরা ইউনিয়নের কুশুরা এলাকায় এ ঘটনা ঘটে। গতকাল           রবিবার সকালে ধামরাই থানার উপপরিদর্শক আব্দুর রশিদ এ তথ্য জানান। নিহত আইয়ুব আলী ময়মনসিংহের ফুলবাড়িয়ার নুরুল ইসলামের ছেলে।

পুলিশ জানায়, ঐ দিন বিকালে এলজিইডির একটি নির্মাণাধীন প্রকল্পে কাজ করার সময় বিদ্যুত্স্পৃষ্ট হয়ে ঐ যুবক আহত হয়। পরে তাত্ক্ষণিক তাকে উদ্ধার করে আশুলিয়ার              গণস্বাস্থ্য সমাজভিত্তিক হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়।

এ বিষয়ে ধামরাই থানার উপপরিদর্শক (এসআই) আব্দুর রশিদ বলেন, খবর পেয়ে রাতেই হাসপাতাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়।