পোশাক রপ্তানি বাড়াতে হাইকমিশনের সহযোগিতা চেয়েছে বিজিএমইএ

বিজিএমইএ সভাপতি ফারুক হাসান কানাডার মতো সম্ভাবনাময় বাজারে তৈরি পোশাকের বাজার সম্প্রসারণ বিশেষ করে হাই-অ্যান্ড এবং বৈচিত্র্যময় পোশাক পণ্যের রপ্তানি বৃদ্ধির জন্য সহযোগিতা প্রদানের অনুরোধ জানিয়েছেন। সম্প্রতি তিনি অটোয়ায় কানাডাস্থ বাংলাদেশের হাইকমিশনার ড. খলিলুর রহমানের সঙ্গে সাক্ষাত্ করেন। বিজিএমইএ পরিচালক আব্দুল্লাহ হিল রাকিবও এসময় উপস্থিত ছিলেন। এসময় বাংলাদেশের পোশাকশিল্পের জন্য ভবিষ্যত্ করণীয় বিষয়গুলো, বিশেষ করে পণ্যের বৈচিত্র্যকরণ, নতুন পণ্য উন্নয়ন ও উত্পাদন প্রক্রিয়ার উদ্ভাবন, বাজারের বৈচিত্র্যকরণ এবং কারখানার ক্যাপাসিটির সর্বোচ্চ ব্যবহার প্রভৃতি বিষয়ের ওপর আলোচনা হয়। — প্রেস বিজ্ঞপ্তি