প্রাইম ব্যাংক সিকিউরড ওভারনাইট ফাইন্যান্সিং রেট (এসওএফআর) ব্যবহার করে প্রথম লেনদেন সফলভাবে সম্পন্ন করেছে। ২০২৩ সালের জুনের পর থেকে বহুল প্রচলিত লন্ডন-ইন্টারব্যাংক-অফারড-রেটের (লাইবর) যুগ শেষ হয়ে যাচ্ছে। নতুন বৈশ্বিক বিকল্প মানদণ্ড হিসেবে এসওএফআর ভিত্তিক ট্রানজেকশন প্রাইম ব্যাংকের জন্য একটি অগ্রগণ্য পদক্ষেপ।
এই লেনদেন সম্পর্কে প্রাইম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী কর্মকর্তা হাসান ও. রশীদ বলেন, ‘আমরা এসওএফআরনির্ভর একটি সফল লেনদেন সম্পন্ন করতে পেরে আনন্দিত। লাইবর পরবর্তী সময়ে প্রস্তুতি নেওয়ার জন্য এটি আমাদের জন্য একটি অগ্রগণ্য পদক্ষেপ। আমরা আমাদের করসপনডেন্ট ব্যাংক এবং নিয়ন্ত্রকের সহযোগিতা ও সঠিক নির্দেশনার জন্য অত্যন্ত কৃতজ্ঞ।
ইন্টারন্যাশনাল ট্রেড অর্থায়নে নেতৃস্থানীয় ব্যাংক হিসেবে আমরা আমাদের করপোরেট কাস্টমারদের মার্কিন ডলারভিত্তিক ট্রেড এবং লোন প্রোডাক্টে আরো ভালোভাবে সেবা দিতে পারব।