হাকিমপুর (দিনাজপুর) সংবাদদাতা
দিনাজপুরের হিলি সীমান্ত দিয়ে চোরাচালান, মাদকপাচার, মানবপাচার ও হত্যা বন্ধে রবিবার জনসচেতনতামূলক র্যালি করেছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি। জয়পুরহাট ২০ বিজিবি ব্যাটালিয়নের উদ্যোগে হিলি সিপি ক্যাম্প থেকে র্যালিটি বের হয়। এতে জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন পেশার মানুষ অংশ নেয়।
পরে স্থানীয় সিপি রোডে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য দেন জয়পুরহাট ২০ বিজিবি ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর আবু নাঈম খন্দকার, সহকারী পরিচালক আবু সাঈদ মৃধা, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক প্রতাব মল্লিক প্রমুখ।