প্রাথমিক স্কোয়াডে ২০ নারী ক্রিকেটার

বিশ্বকাপ বাছাই পর্ব

স্পোর্টস রিপোর্টার

জিম্বাবুয়ের মাটিতে অনুষ্ঠেয় আইসিসি নারী ওয়ানডে বিশ্বকাপের বাছাই পর্বের জন্য গতকাল বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দলের ২০ সদস্যের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি।

খেলোয়াড়রা হলেন : মুর্শিদা খাতুন, শামীমা সুলতানা, নিগার সুলতানা জ্যোতি, ফারজানা হক পিংকি, রুমানা আহমেদ, রিতু মনি, নাহিদা আক্তার, সালমা খাতুন, জাহানারা আলম, লতা মন্ডল, সুরাইয়া আজমিন, নুজহাত তাসনিয়া, ফাহিমা খাতুন, ফারিহা ইসলাম তৃষ্ণা, সানজিদা আক্তার মেঘলা, সোবহানা মোস্তারি, খাদিজা তুল কোবরা, শারমিন আক্তার সুপ্তা, পুজা চক্রবর্তী ও দিশা বিশ্বাস।