লালমনিরহাট প্রতিনিধি
আগামী ১০ মার্চ উপজেলা পরিষদ নির্বাচনে লালমনিরহাট জেলার পাঁচটি উপজেলায় আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেয়েছেন বর্তমান তিনজন উপজেলা পরিষদ চেয়ারম্যান, একজন সাবেক ও একজন নতুন প্রার্থী।
এরা হলেন সদর উপজেলায় জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান নজরুল হক পাটোয়ারী ভোলা, আদিতমারীতে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বর্তমান সাপ্টিবাড়ী ইউপি চেয়ারম্যান রফিকুল আলম, কালীগঞ্জ উপজেলায় বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাহবুবুজ্জামান আহমেদ, হাতীবান্ধায় বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান লিয়াকত হোসেন বাচ্চু ও পাটগ্রামে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান রুহুল আমিন বাবুল।