১০ হাজারের বেশি হাইতি অভিবাসীকে ফেরত পাঠাবে যুক্তরাষ্ট্র। তারা টেক্সাস ব্রিজের নিচে অবস্থান করছে। তারা চরম মানবিক সংকটে রয়েছে। ৩৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় খোলা আকাশের নিচে অন্তত ১০ হাজার মানুষ যুক্তরাষ্ট্রে প্রবেশের অপেক্ষায়। কিন্তু তাদের যত দ্রুত সম্ভব হাইতিতে ফেরত পাঠানো হবে জানিয়েছে প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছেন, মানবিক দিক বিবেচনায় কিছু অভিবাসীকে সাময়িক সময়ের জন্য সীমান্ত থেকে সরিয়ে নেওয়া হয়েছে। কারণ স্থানীয় কর্মকর্তারা তাদের জন্য খাবার ও স্যানিটেশন ব্যবস্থা করতে হিমশিম খাচ্ছেন। অনেক দূর থেকে আগত এসব অভিবাসীদের নিয়ে সমস্যায় আছে যুক্তরাষ্ট্র। —রয়টার্স