আখেরি মোনাজাতে শেষ হলো নলতা শরীফের বার্ষিক ওরস

সাতক্ষীরা প্রতিনিধি

মুসলিম উম্মাহর শান্তি কামনা করে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে রবিবার শেষ হয়েছে তিন দিনব্যাপী সাতক্ষীরার নলতা শরীফের ৫৫তম বার্ষিক ওরস শরীফ। গত ৮ ফেব্রুয়ারি সকাল থেকে শুরু হয় ওরস শরীফ।

সুলতানুল আউলিয়া হজরত শাহ্ সুফি খান বাহাদুর আহ্ছানউল্লা (র.) এর স্মৃতি বিজড়িত সাতক্ষীরার কালিগঞ্জের নলতা শরীফে নলতা কেন্দ্রীয় আহছানিয়া মিশনের উদ্যোগে ৫৫ বছর যাবত্ এই ওরস শরীফ অনুষ্ঠিত হয়ে আসছে। ওরসে আহছানিয়া তরিকার ধর্মীয় আচারের পাশাপাশি দেশ-বিদেশের বিভিন্ন আলেম ওলামারা কোরআন হাদিসের আলোকে বক্তব্য রাখেন। আখেরি মোনাজাত পরিচালনা করেন নলতা শাহী জামে মসজিদের খতিব মাওলানা আবু সাঈদ রংপুরী।