গুণনীয়কের অপর নাম উত্পাদক

গণিত

হিমন এডওয়ার্ড গোমেজ

সহকারী শিক্ষক

সেন্ট গ্রেগরিজ হাইস্কুল, ঢাকা

 

বন্ধুরা তোমরা এগুলো পড়ো।

গুণিতক এবং গুণনীয়ক

১. গুণনীয়ক কাকে বলে?

উত্তর : কোনো সংখ্যার গুণনীয়ক হচ্ছে সেই সকল সংখ্যা যেগুলো দ্বারা ঐ সংখ্যাটিকে নি:শেষে ভাগ করা যায় ।

২. গুণনীয়কের অপর নাম কী ?

উত্তর : গুণনীয়কের অপর নাম উত্পাদক।

৩. গসাগু বা গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক কাকে বলে?

উত্তর : একাধিক সংখ্যার সাধারণ গুণনীয়কগুলোর মধ্যে সবচেয়ে বড় সংখ্যাটিকে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক বা গসাগু বলে।

৪. গুণিতক কাকে বলে?

উত্তর : কোনো একটি নির্দিষ্ট সংখ্যা দ্বারা যে সকল সংখ্যাকে নি:শেষে ভাগ করা যায়, তাদেরকে ঐ নির্দিষ্ট সাংখ্যার গুণিতক বলে।

৫. লসাগু কাকে বলে?

উত্তর : একাধিক সংখ্যার সাধারণ গুণিতকগুলোর মধ্যে সবচেয়ে ছোট সংখ্যাটিকে ঐ নির্দিষ্ট সংখ্যার ‘লঘিষ্ঠ সাধারণ গুণিতক’ বা লসাগু বলে।

৬. কতগুলো সংখ্যার সাধারণ মৌলিক গুণনীয়ক না থাকলে তাদের গসাগু কত?

উত্তর : গসাগু ১।

৭. মৌলিক সংখ্যা কাকে বলে?

উত্তর : কোনো সংখ্যার গুণনীয়ক যদি ১ এবং ওই সংখ্যা হয়, তাহলে সংখ্যাটিকে মৌলিক সংখ্যা বলে।

৮.১ মৌলিক সংখ্যা না হওয়ার কারণ কী?

উত্তর : ১ এর একটি মাত্র গুণনীয়ক আছে যা ১।

৯. ২৫ থেকে ৪০ পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো কী কী?

উত্তর : ২৯, ৩১ ও ৩৭।

১০. ৫ ও ৭ এর গসাগু কত?

উত্তর : ১।

১১. ১৭ ও ১৯ এর গসাগু কত?

উত্তর : ১।

১২. ১১ এর গুণনীয়কগুলো কী কী?

উত্তর : ১ ও ১১।

১৩. ১৮ এর উত্পাদকগুলো লেখ।

উত্তর : ১, ২, ৩, ৬, ৯ ও ১৮।

১৪.৩ ও ১১ এর লসাগু কত?

উত্তর : ৩৩।

১৫.৬, ১২, ১৮ ও ২৪ এর গসাগু কত?

উত্তর : ৬।

১৬.৬, ১২, ১৮ ও ২৪ এর লসাগু কত?

উত্তর : ৭২।

১৭. ৫ এর প্রথম চারটি গুণিতক লেখ।

উত্তর : ৫, ১০, ১৫ ও ২০।

১৮. সবচেয়ে ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা কোনটি?

উত্তর : ২।

১৯. ৪০টি আম ও ১২০টি লিচু কতজন শিক্ষার্থীর মধ্যে সমানভাবে ভাগ করে দেয়া যাবে?

উত্তর : ৪০ জন শিক্ষার্থীর মধ্যে।

২০.৩ ও ৪ এর একটি সাধারণ গুণিতক ১২ হলে এর পরবর্তী সাধারণ গুণিতক কত?

উত্তর : ২৪।

২১.দুটি ঘণ্টা ৫ ও ৭ মিনিট পরপর বাজে। সকাল ৯টায় একত্রে বাজার পর কখন পুনরায় একসাথে বাজবে?

উত্তর : সকাল ৯টা ৩৫ মিনিটে পুনরায় একত্রে বাজবে।

২২. ১৫ এর মৌলিক উত্পাদক কয়টি?

উত্তর : ২টি।

২৩.২, ৩, ৫ ও ৭ এর গ.সা.গু কত?

উত্তর : ১।

২৪.ল.সা.গু এর পূর্ণরূপ লেখ।

উত্তর : লঘিষ্ঠ সাধারণ গুণিতক।       

২৫.গ. সা. গু. এর পূর্ণরূপ লেখ।

উত্তর : গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক।

২৬. ১৮ এর তিনটি গুণিতক লিখ।

উত্তর : ১৮, ৩৬, ৫৪।