নাজিরপুর (পিরোজপুর) সংবাদদাতা
পান চাষ লাভজনক হওয়ায় নাজিরপুর উপজেলায় এ চাষে আগ্রহী হয়ে উঠছেন চাষিরা। মাটিভাঙ্গা ইউনিয়নের অতুল-নগর গ্রামের সুজিত বিশ্বাস জানান, মাত্র ৩০ শতক জমিতে পান চাষ করতে ৭০-৮০ হাজার টাকা ব্যয় হয়। এতে বছরে ৩-৪ লাখ টাকা আয় হয়। অধিক মুনাফা দেখে এ অঞ্চলের অনেকেই পান চাষে আগ্রহী হচ্ছে। তিনি জানান, সরকারি প্রণোদনার ব্যবস্থা থাকলে এ অঞ্চলে পান চাষ আরো বাড়তো।
উপজেলা কৃষি কর্মকর্তা দ্বিগবিজয় হাজরা জানান, কৃষি বিভাগ থেকে চাষিদের কোনো অর্থনৈতিক সহযোগিতা দিতে পারিনি। তবে পানের বরজে পোকামাকড় আক্রমণের প্রতিকার বিষয়ে পরামর্শ দেওয়া হচ্ছে।