বৃষ্টি হলেই স্কুল মাঠে হাঁটুপানি

আনোয়ারা (চট্টগ্রাম) সংবাদদাতা

একটু বৃষ্টি হলেই আনোয়ারা উপজেলার বরুমচড়া উদয়ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে জমে হাঁটুপানি। আর এ পানি মাড়িয়েই স্কুলে আসা-যাওয়া করতে হচ্ছে শিক্ষার্থীদের। শিক্ষার্থী সাদিয়া জানান, মাঠে পানি জমে থাকায় প্রতিদিন কেউ না কেউ পা পিছলে পড়ে যাচ্ছে। প্রধান শিক্ষিকা শিবু রানী দাশ জানান, মাঠের বিষয়টি নিয়ে উপজেলা শিক্ষা কর্মকর্তা এবং চেয়ারম্যানের সঙ্গে কথা বলেছি। উপজেলা শিক্ষা কর্মকর্তা বেলাল হোসেন বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং চেয়ারম্যান এ বিষয়ে ব্যবস্থা নিবেন বলে জানিয়েছেন। উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী বলেন, আগামী বাজেটে স্কুলের মাঠের জন্য বরাদ্দের ব্যবস্থা করা হবে।