গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) সংবাদদাতা
গোবিন্দগঞ্জে করতোয়া নদীর তীব্র ভাঙনে বিলীন হতে বসেছে উত্তর ফুলহার গ্রাম। ইতিমধ্যে গ্রামের অধিকাংশ ফসলি জমিসহ বিভিন্ন স্থাপনা বিলীন হয়ে গেছে। এখন ভাঙনের মুখে পড়েছে মূল গ্রাম। এতে আতঙ্কে দিন কাটাচ্ছেন এ গ্রামের প্রায় ৫ হাজার মানুষ। গ্রামের প্রভাত চন্দ্র বলেন, নদীর উজান থেকে বালু তোলার ফলে এই গ্রাম ভাঙন শুরু হয়। কাটাবাড়ী ইউপির সাবেক চেয়ারম্যান জোবায়ের হাসান শফিক মাহমুদ গোলাপ বলেন, ভাঙনের কারণে অনেক স্থাপনা এর মধ্যেই নদীতে বিলীন হয়ে গেছে। বাকিগুলোও বিলীনের পথে। এ বিষয়ে গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সাঈদ বলেন, ভাঙন রোধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।