মুজিবনগরে পরোয়ানাভুক্ত ৯ আসামি গ্রেফতার

মেহেরপুর প্রতিনিধি

মুজিবনগর থানা পুলিশের অভিযানে গ্রেফতারি পরোয়ানাভুক্ত ৯ আসামি গ্রেফতার হয়েছে। রবিবার সন্ধ্যা থেকে সোমবার ভোররাত পর্যন্ত অভিযানে বিভিন্ন গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামিরা হলেন— মুজিবনগর উপজেলার রশিকপুর গ্রামের কাহেরুল ইসলাম, আকামুল শেখ, শাহীন গাইন, মজিদুল শেখ, ইস্রাফিল, তার স্ত্রী বিলকিস খাতুন, শিবপুর গ্রামের হায়দার গাজী, গৌরীনগর গ্রামের সহিদ ও টুঙ্গী গোপালপুর গ্রামের লুক্কাই। মুজিবনগর থানার অফিসার ইনচার্জ আব্দুল হাশেম জানান, গ্রেফতার আসামিদের বিরুদ্ধে বিভিন্ন মামলায় আদালতের পরোয়ানা রয়েছে। তাদের সোমবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।