‘নতুনত্বের শৈল্পিকতায়’ স্লোগান নিয়ে যাত্রা শুরু করল ফ্যাশন হাউজ ম্যাজিক্যাল বিডি। ১৮ সেপ্টেম্বর মিরপুরে ম্যাজিক্যাল বিডি’র নতুন শাখার উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অভিনেত্রী ও প্রযোজক নোভা ফিরোজ, অনলাইন ফ্যাশন হাউজ হুর নুসরাত’র স্বত্বাধিকারী নুসরাত আক্তার লোপা, ম্যাজিক্যাল বিডি’র স্বত্বাধিকারী এঞ্জেলিকা সিমি, পরিচালক আবু তালেব বাবু। মিরপুরের ১২ নং সেকশনে ডি-ব্লকের ২ নং সড়কের ৪ নং বাড়িতে এই শো-রুম সাজানো হয়েছে নানা আঙ্গিকে। আধুনিক অন্দরসজ্জার সঙ্গে সামঞ্জস্য রেখে ঐতিহ্য ও সংস্কৃতির ছোঁয়ায় সাজানো হয়েছে শো-রুমটি। নতুনত্বের শৈল্পিকতায় তৈরি করা হয়েছে শাড়ি, আনস্ট্রিস থ্রি-পিস, পর্দা, বেডশিট, পাঞ্জাবি। আরও থাকছে রুচিসম্মত আধুনিক ডিজাইনের অনেক কিছু।
প্রয়োজনে : www. magicalbd.com