সোনারগাঁও (নারায়ণগঞ্জ) সংবাদদাতা
সোনারগাঁওয়ে দুস্থদের মধ্যে অর্থসহায়তা দিয়েছে সোনালী ব্যাংক। করপোরেট সামাজিক দায়বদ্ধতা কার্যক্রমের আওতায় দেশব্যাপী বিশেষ কার্যক্রম পরিচালনার পরিপ্রেক্ষিতে সোনালী ব্যাংক লিমিটেড সোনারগাঁও উপজেলা শাখা থেকে এ অর্থ বিতরণ করা হয়েছে। গতকাল উপজেলা ইউএনও কার্যালয়ে ২৫টি পরিবারের মধ্যে ২ হাজার টাকা করে দেওয়া হয়। ব্যাংকের ম্যানেজার মো. মতিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আতিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন সোনালী ব্যাংক প্রিন্সিপাল অফিস নারায়ণগঞ্জের ডেপুটি জেনারেল ম্যানেজার মোহাম্মদ ইসমাইল, সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম প্রমুখ।