স্বায়ুযুদ্ধ এড়াতে যুক্তরাষ্ট্র ও চীনকে সতর্কবার্তা জাতিসংঘ মহাসচিবের

পরমাণু অস্ত্র নিয়ে নতুন স্নায়ুযুদ্ধ বিষয়ে যুক্তরাষ্ট্র ও চীনকে সতর্ক করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। তিনি দুটি দেশের মধ্যে থাকা পুরোপুরি অকার্যকর সম্পর্ককে পুনরুদ্ধার করার আহ্বান জানিয়েছেন। খবর আলজাজিরার

জাতিসংঘের মহাসচিব বলেন, যে কোনো উপায়ে স্নায়ুযুদ্ধ আমাদের এড়িয়ে চলতে হবে। কারণ এবারের স্নায়ুযুদ্ধ অতীতের চেয়ে ভিন্ন হবে এবং এটা ম্যানেজ করাও খুবই কঠিন হবে। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন সামনে রেখে এই আহ্বান জানালেন জাতিসংঘের মহাসচিব গুতেরেস। গুতেরেস বলেন, যে কোনো মূল্যে একটি স্নায়ুযুদ্ধ এড়িয়ে অর্থনৈতিকভাবে শক্তিশালী দেশ দুটির উচিত জলবায়ু ইস্যুতে সহযোগিতা এবং বাণিজ্য  ও প্রযুক্তি নিয়ে আরো জোরালোভাবে আলোচনা করা। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে তারা শুধু বিবাদের দিকেই এগিয়ে যাচ্ছে। শনিবার এপিকে দেওয়া সাক্ষাত্কারে গুতেরেস বলেন, ‘এ দুই পরাশক্তির মধ্যে আমাদের পুনরায় সম্পর্ক মেরামত করা উচিত।’ তিনি জলবায়ু, ভ্যাকসিনসহ বিশ্বের নানা চ্যালেঞ্জ মোকাবিলায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।