ইত্তেফাক রিপোর্ট
রাজধানীর যাত্রাবাড়ীর কুতুবখালী এলাকায় একটি ভবনের চারতলায় সালমা (৩৫) নামে এক নারীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় রাবেয়া (৩৫) নামে আরেক নারী আহত হয়েছেন। গতকাল রবিবার সন্ধ্যার পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াজেদ আলী বিষয়টি নিশ্চিত করে বলেন, আমরা ঘটনাস্থলে আছি, কে বা কারা, কেন বাসায় প্রবেশ করে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তা পরে জানানো হবে।