নিজের বক্তব্য স্পষ্ট করলেন ববিতা খানম

নওগাঁয় এক অনুষ্ঠানে দেওয়া বক্তব্য ‘ভুলভাবে’ গণমাধ্যমে উঠে আসায় নিজের বক্তব্য স্পষ্ট করলেন নির্বাচন কমিশনার কবিতা খানম। লিখিত বক্তব্যে বলেছেন, গত ১৪ সেপ্টেম্বর আমি নওগাঁ সদরে অনুষ্ঠিত স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ অনুষ্ঠান উদ্বোধন করি এবং বক্তব্য দেই। অনুষ্ঠানে দেওয়া আমার বক্তব্যকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে সম্পূর্ণ পরিবর্তন করে মনগড়াভাবে কিছু সাংবাদিক অনলাইনভিত্তিক সংবাদপত্রসহ কিছু পত্রিকায় প্রকাশ করে। এটা আমার জন্য অত্যন্ত বিব্রতকর, অসম্মানজনক এবং দেশ ও বিদেশে অবস্থানরত বাংলাদেশের জনগণকে বিভ্রান্ত করার শামিল। গতকাল  সোমবার বিকালে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের ডেকে তার অবস্থান স্পষ্ট করেন।

এই নির্বাচন কমিশনার বলেন, স্মার্ট জাতীয় পরিচয়পত্র উদ্বোধনের জন্য গিয়েছিলাম। পুরো বক্তব্য তার ওপরেই ছিল। আর ওখানে বক্তব্যগুলো এসেছে, সেখানে বলা হয়েছে, ‘সারা বাংলাদেশে প্রশ্নবিদ্ধ নির্বাচন হলেও নওগাঁয় সুষ্ঠু হবে’, যেটা আমার বক্তব্যের মধ্যে ছিল না। আমার ভিডিও ক্লিপ তার সাক্ষ্য দেবে।