ইস্টার্ন প্লাজা দোকান মালিক সমবায় সমিতির এজিএম অনুষ্ঠিত

ইত্তেফাক রিপোর্ট

ইস্টার্ন প্লাজা দোকান মালিক সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শপিং কমপ্লেক্সের ৪র্থ তলায় এ সভা অনুষ্ঠিত হয়। সভায় ২০১৭-১৮ সালের বাত্সরিক নিরীক্ষিত আয়-ব্যয়ের অনুমোদন করা হয়েছে। সমিতির সাধারণ সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন বাবু বার্ষিক আয়-ব্যয় উপস্থাপন করেন এবং সমিতির সদ্যসরা তা অনুমোদন করেন। সভাপতিত্ব করেন সমিতির সভাপতি শাজাহান মোহাম্মদ আলিউজ্জামান। উপস্থিত ছিলেন সহ-সভাপতি শাহিনুর রহমান, যুগ্ম-সম্পাদক মোজাম্মেল হক, পরিচালক এনায়তুল ইসলাম মাহফুজ, মোঃ মনিরুল ইসলাম, গৌরাঙ্গ সরকার, জাহাঙ্গীর আলম প্রমুখ।