এই সময়ের ছড়া

ভয়

রেবেকা ইসলাম

 

ফরমালিনের ভয়ে আজকাল

ধুতেই থাকি ফলার

পাচ্ছি না আর পুরনো স্বাদ

টেংরা, পুঁটি, মলার

হাতে পায়ে জোর লাগে না

বল আসে না চলার
কোথায় গেল সেই সে বাজার

নিমতলি, তালতলার?

হাতের কাছে, যা পাই কিনি

কিচ্ছুটি নেই বলার
বরং যারা দোষী তাদের

উচ্চ আওয়াজ গলার।