রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) সংবাদদাতা
রাঙ্গুনিয়ায় এলজিইডির পোমরা-বেতাগী-বাচাশাহ সড়ক চলাচলে অনুপযোগী হয়ে পড়েছে। পোমরা ইউনিয়নের গোচরা চৌমুহনী থেকে বেতাগী ইউনিয়নের সমিল ঘাট পর্যন্ত দীর্ঘ ১০ কিলোমিটার সড়কের বেশির ভাগই খানাখন্দে ভরা। পোমরা ইউপি চেয়ারম্যান কুতুব উদ্দিন জানান, পোমরা-বাচাশাহ সড়কের দুরাবস্থায় এলাকাবাসীর স্বাভাবিক জীবনযাপন দুর্ভোগের হয়ে উঠেছে। সড়কটি সংস্কার প্রয়োজন। উপজেলা প্রকৌশলী দিদারুল আলম জানান, বর্তমানে পোমরা-বেতাগী-বাচাশাহ সড়কের ২০০ মিটারে আরসিসি ঢালাই কাজের প্রকল্প নেওয়া হয়েছে। টেন্ডার প্রক্রিয়া শেষ হয়েছে। শিগগিরই কাজ শুরু হবে। বাকি অংশে প্রকল্প গ্রহণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রস্তাব পাঠানো হয়েছে। বরাদ্দ পেলে পুনর্নির্মাণ ও সংস্কার করা হবে।