সখীপুরে বিদ্যুতের খুঁটি বাঁশ ও গাছ!

সখীপুর (টাঙ্গাইল) সংবাদদাতা

সড়কের পাশে ও ফসলি জমির ওপর বাঁশ ও বিভিন্ন প্রজাতির তাজা গাছকেই খুঁটি হিসেবে ব্যবহার করে তাতে ঝোলানো হয়েছে বিদ্যুতের তার। উপজেলার কচুয়া গ্রামের গ্রাহক আবদুর রশীদ ও আবদুস ছবুর বলেন,  খুঁটির ব্যবস্থা করতে ব্যর্থ হয়ে বাঁশ বসিয়ে সংযোগ নিয়েছেন। এ ব্যাপারে জানতে চাইলে সখীপুর পিডিবির (বিক্রয় ও বিতরণ ভািগ) নির্বাহী প্রকৌশলী আনোয়ারুল ইসলাম বলেন, ‘সংযোগগুলো নানা সময়ে দেওয়া হয়েছে। গ্রাহকেরা মূল খুঁটি থেকে নিজস্ব ব্যবস্থাপনায় বিদ্যুতরে সংযোগ নিয়েছেন। সে ক্ষেত্রে গ্রাহকেরা বাঁশ-গাছ দিয়ে খুঁটি বানিয়েছেন। আমরা পর্যায়ক্রমে এসব সমস্যার সমাধান করছি।